সাংবাদিক জামানের মুক্তি ও ডাঃ জেসমিনকে গ্রেপ্তারের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট এক বিবৃতিতে বলেন, প্রায় ৩০ বছর যাবৎ রাজপথে ও বিভিন্ন ভাবে উপজেলা চেয়ারম্যানদের উপর এমপি ও ইউএনও-দের খবরদারী বন্ধ করার দাবীতে সিলেট নগরী সহ বিভিন্ন জায়গায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম সংগ্রাম করে যাচ্ছে।
১৯৯১ সালে খালেদা জিয়ার বিএনপি সরকার স্থানীয় সরকার শক্তিশালী করার অন্যতম ব্যবস্থা উপজেলা পরিষদের কার্যক্রম বন্ধ করে দেয়। আওয়ামীলীগ সরকার লোক দেখানো উপজেলা পরিষদের কার্যক্রম চালু করে। গ্রাম-গঞ্জের প্রকৃত উন্নয়ন টেকসই সহ সুশাসন নিশ্চিতে স্থানীয় সরকার শক্তিশালী করার অন্যতম মাধ্যম এই উপজেলা ব্যবস্থা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এসোসিশনের সভাপতি, দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বগুড়ার সোনাতন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাজ্জুমান, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সহ ৩ জন জনপ্রতিনিধির রিট করার পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট দীর্ঘদিন ধরে ঝুলে থাকা উপজেলা পরিষদের ৩৩ ধারাকে বাতিল করে দিয়েছেন। এই রায় ঐতিহাসিক ও যুগান্তকারী। পাশাপাশি সচেতন মহল মনে করেন উপজেলা চেয়ারম্যানদের স্বাধীন করে দিতে হবে। এমপিদের সেখানে উপদেষ্টা করা চলবে না।
নেতৃবৃন্দ সিআইডি‘র পরিচয়ে সাভারে কর্মরত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তুলে নেয়া, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়ায় গভীর উদ্বোগ-উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, একদিকে বলবেন ডিজিটাল আইনে সাংবাদিকদের গ্রেফতার করা হবে না, অন্যদিকে পবিত্র মাহে রমজান মাসে সেহরীর সময় বাসায় গিয়ে সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারে সচেতন মহল হতম্ভব। অবিলম্বে শামসুজ্জামানের উপর থেকে মামলা প্রত্যাহার করে, তার নিঃশর্ত মুক্তির দাবী সচেতন মহলের।
জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ লুৎফুন নাহার জেসমিনকে শুধু বরখাস্ত করলেই চলবে না, অবিলম্বে তাকে গ্রেফতার করে, তার বিষয় সম্পত্তির হিসাব দাখিল সহ তার বিরুদ্ধে দ্রুত দুর্নীতি মামলা দায়ের করার জন্য জোর দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed