শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর পিয়াস (২০) ও পাভেল (২৩) ও জামালপুরের মনোয়ার (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের ভবনের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed