রমজানে সরকার ও প্রশাসনের পদক্ষেপ শক্তিশালী করার আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট মাহে রমজান উপলক্ষে এক বিবৃতিতে মুসলমানদের শ্রেষ্ঠ মাস, মহাগ্রন্থ আল কুরআন নাজিলের মাস, ভাল মানুষ হওয়ার প্রশিক্ষণের মাস, মাহে রমজান উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিমগণ সহ দেশবাসীকে খোদআমদেদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সীমাহীন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে তীব্র কষ্ট, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি, রাজধানী সহ নগরগুলোতে ভয়াবহ যানজটের করুন অবস্থা নিয়ে এবারের মাহে রমজান দেশবাসী পালন করছে।
রমজান উপলক্ষে সরকার টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় জোরালো করার পাশাপাশি জনদুর্ভোগ লাগব, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা, সড়ক-মহাসড়কে নিরাপদ যান চলাচল, ট্রেন যাতায়াতের শিডিউল ঠিক রাখা সহ সকল প্রকার গৃহীত পদক্ষেপ সরকার ও প্রশাসনের নেয়া বাস্তবায়ন ও শক্তিশালী দেখতে চায় দেশবাসী। এই পদক্ষেপগুলো যেন লোক দেখানো না হয়।
পাশাপাশি সিটি কর্পোরেশনগুলোতে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবরাহ ও অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন মুক্ত করে পরিচ্ছন্ন নগরী রাখতে যা যা প্রয়োজন তা গ্রহণ করার জন্য জোর দাবী জানান।
নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সিটি কর্পোরেশনের ইমেইলে বার্তাটি প্রেরণ করেছেন। বিজ্ঞপ্তি
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed