রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেটে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফির সভাপতিত্বে ও মাওলানা হোসেন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী এম এ রহিম, মুফতি তাজ উদ্দিন আহমদ জালালাবাদী, আরো উপস্থিত ছিলেন-মাওলানা রফিকুল ইসলাম মাওলানা হোসাইন আহমদ, ক্বারী আবু বকর, আলমগীর আহমদ, মামুন আহমদ, শামসুল ইসলাম, মানিক মিয়া, সোহেল আহমদ, এনাম আহমদ, রজব আলী, সোহাগ, ইমরুল প্রমুখ।
সভাপতির বক্তব্যে এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফি বলেন, একদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে। এ মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।
Related News
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতিRead More
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More



Comments are Closed