র্যাগিংয়ের দায়ে শাবি’র ১৬ শিক্ষার্থীকে হলে নিষিদ্ধ
শাবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে ১৬ শিক্ষার্থীকে আবাসিক হলে থাকতে নিষিদ্ধ করা হয়েছ। এছাড়া ছাত্রীকে মারধরের অভিযোগে প্রমাণিত হওয়ায় এক ছাত্রকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার সিন্ডিকেটের সিদ্ধান্তানুযায়ী, গত ফেব্রুয়ারিতে র্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে আবাসিক হলে নিষিদ্ধ করা হয়েছে; শিক্ষাজীবনে তারা হলে থাকতে পারবে না।
এছাড়া এক ছাত্রীর গায়ে হাত তোলায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
তাছাড়া অন্য একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক গাড়ি চালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানান উপাচার্য।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed