লালাবাজারে খান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: মাহে রমজান উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইলে খান ফাউন্ডেশন ট্রাষ্ট বিবিদইল ইউকের উদ্যোগে অসহায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২২ মার্চ বুধবার উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইলস্থ ডিএইচ খানের বাসভবনে গ্রামের আড়াই শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খান ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা দিলওয়ার আলী খান রানার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক আবু।
বিশিষ্ট রাজনীতিবিদ কামরুজ্জামান খান ফয়ছল এর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, সমাজসেবী মুজিবুর রহমান খান কিনু,সাবের আলী খান মুরাদ, রোটারিয়ান সাংবাদিক শফিক আহমদ শফি, বিশিষ্ট রাজনীতিবিদ ডিএইচ খান, শিক্ষানুরাগী আশরাফ আলী খান অপু, আতিক খান, ইসরাইল খান দিনার, শাহীন খান, রুশন খান, সাইফুল আলম খান শিমু, আরাফাত খান, মাজেদ খান,তারেক খান,শামিন খান, ফুয়াদ খান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed