বান্দরবানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চার নারীসহ নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে ১৩ জন আহত হয়েছেন।
সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বগা লেক এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বগালেক থেকে নামার সময় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৪ জন নারী এবং হাসপাতালে ২ জন নিহত হন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে পাঠায়। তবে এর মধ্যে ৮জনের অবস্থা আশঙ্কাজনক।
রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিরা বম জানান, নিহতরা সবাই রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক এলাকার দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed