Main Menu

ছাতকে পিকআপ চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলায় দ্রুতগামী পিকআপ চাঁপায় মনাই মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মনাই মিয়া উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সিলেটের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে ভাড়ায় চালিত অটোরিকশায় গ্যাস লোড করে গোবিন্দগঞ্জে ফিরছিলেন চালক মনাই মিয়া। পথিমধ্যে গোবিন্দগঞ্জ আল মদীনা রেস্টুরেন্ট সংলগ্ন সড়কে দ্রুতগামীর পিকআপ অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় অটোরিকশা চালক মনাই মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতকের জয়কলস হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি হেফাজতে নিয়েছেন।

Share





Related News

Comments are Closed