পাওনা টাকা চাওয়ায় খালাতো ভাইকে কুপিয়ে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো ভাইয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম হালিম মিয়া। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের আক্কল আলীর ছেলে ও পেশায় কয়লা শ্রমিক।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, লাকমা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হারুন মিয়া একই গ্রামের হালিম মিয়ার কাছ থেকে টাকা ধার নেন। তার দুজন সম্পর্কে খালাতো ভাই। গত বুধবার বিকেলে ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হালিম ও হারুনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এরপর সন্ধ্যার দিকে হালিম হারুনের বাড়িতে গেলে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে হারুন ধারালো দা দিয়ে হালিমের মাথায় কোপ দিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিমের মৃত্যু হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো এই বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দেননি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed