সিলেটে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে প্রথমবারের মতো ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনা করছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের সময় চাহিদার ভিন্নতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেটে ৬টি ফ্লাইটের সময়সূচী ঘোষণা করেছে।
ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সকাল ৭টা ৩০ মিনিট, ১০টা ৪৫ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, দুপুর ৩টা, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে আসবে।
সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টা ৫০ মিনিট, দুপুর ১২ টা ০৫ মিনিট, দুপুর ২টা ৫৫ মিনিট, বিকাল ৪টা ২০ মিনিট, রাত ৮টা ৩৫ মিনিট ও রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।
সিলেটের পর্যটনকে আকর্ষণীয় করার উদ্দেশ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সবসময়ই সময়োপযোগী ফ্লাইটসূচী ঘোষণা করেছে।
ইউএস-বাংলাই প্রথম সিলেটে সান্ধ্যকালীন ফ্লাইট সূচনা করে। এছাড়া ঢাকা থেকে সিলেটে ডে-রিটার্ন ফ্লাইট থাকায় যাত্রীদের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্স আস্থার প্রতীক হয়ে উঠছে।
টিকেট সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন ১৩৬০৫ অথবা ১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed