Main Menu

কোম্পানীগঞ্জে ডাকাতি মামলার ২ আসামী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার বুড়দেও গ্রামের ইছাক আলীর পুত্র নজির আহমদ, (৩০) ও কোম্পানীগঞ্জ গ্রামের হাসাব আলীর পুত্র মখতাছির আলী (৩০)।

পুলিশ সুত্রে জানা যায়, ৪ ফেব্রয়ারী শনিবার দিবাগত রাতে অফিসার ইনচার্জ’র নির্দেশনায় পুলিশের একটি টিম তাদেরকে গ্রেফতার করে। কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলাসহ ডাকাতি কার্যক্রমের সাথে তারা জড়িত রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নির্ণয় করে কোম্পানীগঞ্জ থানার একটি টিম অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে আমরা গ্রেফতার করি। আসামীদের সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed