Main Menu

থিয়েটার বাংলা সিলেট’র দিনব্যাপী পথনাট্য উৎসব সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: থিয়েটার বাংলা সিলেট এর বিভাগীয় পথনাট্য উৎসব শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

থিয়েটার বাংলা সিলেট এর সভাপতি মো. তাজুদ মিয়া কামালীর সভাপতিত্বে বিকেল ৪ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক বীর মুক্তিযোদ্ধা শিল্পী হিমাংশু গোস্বামী।

সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর ও সুমাইয়া চিত্ত আনন্দীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অম্বরিষ দত্ত চন্দন, ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাস, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, প্রাক্তন সভাপতি নিরঞ্জন দে যাদু, নাট্যকার বাবুল আহমদ, প্রাক্তন সভাপতি অনুপ কুমার দেব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, নাট্যজন হুমায়ুন কবির জুয়েল, নাট্যজন শক্তিব্রত হালদার মানু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী, নাট্যজন নুসরত হোসেন, থিয়েটার বাংলার সহ সভাপতি মুর্শেদ তালুকদার, অপু কুমার সেনাপতি, গোবিন্দ দেব, গৌতম সূত্রধর, সঞ্জীব কর সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পরিচালক চম্পক সরকার, নাট্যজন শামসুল বাসিত শেরো, নাট্যজন আমিরুল ইসলাম চৌধুরী বাবু, নাট্যজন নুসরত হোসেন, নাট্যজন শাখাওয়াত আলী শাহী, নাট্যজন নীলাঞ্জন দাশ টুকু, নাট্যজন সালেহ সুহেল, নাট্যজন তারেক চৌধুরী, নাজমা পারভীন, নাট্যজন গৌতম চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর নির্বাহী সদস্য দিবাকর সরকার শেখর, নাট্যকার সুফি সুফিয়ান, ধ্রুব জ্যোতি দে, মোঃ রুমন মিয়া, সাইফুর রহমান চৌধুরী সুমন, ইয়াকুব আলী, ফাহমিদা এলাহী বৃষ্টি, মাসুম খান, বহ্নি চক্রবর্তী, উত্তম কাব্য দাস প্রমুখ।

উদ্বোধন ঘোষণার পর সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সদ্য প্রয়াত সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সিঁথিকণ্ঠের উদ্বোধনী নৃত্যের সাথে সাথে উৎসবের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী দীপংকর শচীন ও অপরাজিতা ঐশী।

থিয়েটার বাংলার সিনিয়র সদস্য অপু কুমার সেনাপতির কবিতা আবৃতির পর একে একে মঞ্চে তাদের পরিবেশনা নিয়ে আসে থয়েটার বাংলা সিলেট, কথাকলি সিলেট, রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার, মনু থিয়েটার মৌলভীবাজার, পুঁথি পাঠক খোকন ফকির, মৃত্তিকায় মহাকাল, নবশিখা নাট্যদল সিলেট, কণ্ঠশিল্পী অয়ন, কণ্ঠশিল্পী প্রদ্যুত লিটন, পাঠশালা।

থিয়েটার বাংলা’র বিভাগীয় পথনাট্য উৎসবে নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি নবশিখা নাট্যদলের প্রাক্তন সভাপতি মো. রুমন মিয়ার প্রবাস যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা, অনুষ্ঠানে সহযোগীতা করার জন্য নাট্যকর্মী মাসুম খানকে উৎসব স্মারক, থিয়েটার বাংলার প্রতিষ্ঠাতা মোস্তাক আহমেদকে সংবর্ধনা এবং থিয়েটার বাংলা সিলেট এর নাট্যকর্মশালায় অংশগ্রহণকারী ও প্রশিক্ষকদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথিকে থিয়েটারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed