হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৮৩ হাজার টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: এবারের হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় এবার হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারিত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ প্যাকেজ নিয়ে ব্রিফিং করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সেখানে জানানো হয়েছে, বেসরকারি হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৯০৭ টাকা। এই মূল্য কমতেও পারে, বাড়তেও পারে বলে জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার কোটা অনুযায়ী হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। বিমান ভাড়া এবং রিয়েলের দর বৃদ্ধির কারণে আগের চেয়ে এবারের হজ প্যাকেজের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে, হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ সঠিক হয়নি বলে অভিযোগ করেছে হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা উচিত ছিল বলে মন্তব্য করেছে সংগঠনটি।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed