নেত্রকোণায় ৪ ব্যবসা প্রতিস্টানকে জরিমানা
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলায় বিভিন্ন দোকানে ভেজাল অস্বাস্থ্যকর খাবার ও পলিথিন ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার মেছুয়া বাজার ও বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনে লোকনাথ স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স শিবু স্টোরকে ১ হাজার ৫০০ টাকা, আল আমিন স্টোরকে ৭ হাজার টাকা ও
হেলিম স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সহযোগী হিসেবে ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার মাইতি, নেত্রকোণা সদর থানার এ এস আই অঞ্জন সরকারসহ তার সহযোগিরা।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed