‘বিদ্যুতের দাম না বাড়িয়ে চুরি ও অপচয় রোধ করুন’
ডেস্ক রিপোর্ট: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিআরসি’র উদ্যোগে গণশুনানির প্রক্রিয়া তথা সাধারণ মানুষ যাতে আপত্তি তোলতে না পারে সেই জন্য সরকার অলিখিত এক নীতি চালু করেছে। এই নীতির মাধ্যমে গ্যাস-বিদ্যুতের পাইকারী দাম নির্ধারণ করে যাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
নেতৃবৃন্দ বলেন, গত ১৪ বছরে সরকার ১০ বার বিদ্যুতের দাম বাড়িয়েছেন। এমনি শীতকালেও সিলেট সহ অনেক জায়গায় লোডশেডিং এর খবর গণমাধ্যমে আসছে। গরমকালে কি হবে? দেশবাসী এই নিয়ে খুবই উদ্বিগ্ন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশিক মন্দায় দেশের অর্থনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। লাগামহীন ভাবে নিত্যপণ্য, শিক্ষা উপকরণ ও ঔষধের দামে জনগণ চিড়েচাপ্টা। বিদ্যুতের এই দামবৃদ্ধি মূল্যস্ফীতিকে আরো উস্কে দিবে। সাধারণ মানুষ আজ বাড়তি খরচের সক্ষমতা হারিয়ে ফেলেছেন। এক পশু দুইবার জবায় করা যায় না। কিন্তু বিতরণ কোম্পানীগুলো তাই করছে।
সাফকথা, ভোক্তা পর্যায়ের বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা অগ্রহণযোগ্য ও গণবিরোধী। সাধারণ মানুষের করুণ অবস্থা বিবেচনায় নিয়ে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে চুরি ও অপচয় রোধ করুন। পাশাপাশি ডিজিটাল প্রিপেইড মিটারের কাজ তরান্বিত করুন। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed