বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী : বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন সফল করার লক্ষ্যে শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আম্বরখানা অঞ্চলের কর্মীসভা দলীয কার্যালয়ে অনুষ্টিত হয়।
ইউসুফ আলীর সভাপতিত্বে ও জাহেদ আহমদ এর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবাপডর আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নুরুল ইসলাম, সাগর আহমদ, ছাত্র ফ্রন্টের মেহেদি হাছান, নুর মিয়া, মাহাদি হাছান, শাহিন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে দেশে নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়বে। এমনিতে নিত্যপণ্যের উর্ধবগতিতে জনজীবন দিশোহারা। বক্তারা, বিদ্যুতের মূল্যবুদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তারা, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮জানুয়ারি ২য সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহবান জানান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed