সিলেটের লালবাজারে ৩দিন ব্যাপী মৎস মেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লিমিটেডের উদ্যোগে শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে ৩দিন ব্যাপী মৎস মেলার উদ্বোধন করা হয়।
৩দিন ব্যাপী মৎস মেলার ফিতা কেটে উদ্বোধন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ। এসময় তিনি বলেন, ঐতিহ্যবাহী এই লালবাজারে মৎস্য ব্যবসায়ীদের অনেক সুনাম রয়েছে। প্রতি বছরই লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লি. এর উদ্যোগে এ ধরনের মেলার আয়োজন করা হয়। সিলেটের বিভিন্ন স্থান থেকে দেশী প্রজাতির মাছ এখানে এনে বিক্রি করেন ব্যবসায়ীরা। ক্রেতারাও তাদের পছন্দমত মাছ ক্রয় করেন। এ যেন ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে একটি মেলবন্ধন তৈরী হয়। তিনি এ ধরনের মেলা আওয়াজনের জন্য লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লি. এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনেটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল, পরিচালক সুয়েব আহমদ, লালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লি. এর সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, সদস্য দারা মিয়া, হীরা আলম, সালা উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed