তুরস্কে তীব্র শীতে সুনামগঞ্জের তানিলের মর্মান্তিক মৃত্যু
প্রবাস ডেস্ক: ইরান থেকে তুরস্ক যাওয়ার পথে বরফের মধ্যে তীব্র শীতে অসুস্থ হয়ে তানিল আহমদ (২২) নামে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) তিনি সেখানে মৃত্যুবরণ করেন।
তানিল আহমদ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ভাইয়ের মধ্যে তানিল আহমদ সবার বড়। কয়েক মাস আগে ইরানে যান তিনি। তার স্বপ্ন ছিলো- সেখান থেকে ইউরোপে গিয়ে সবাইকে নিয়ে সুখে-শান্তিতে দিন যাপন করবেন। ইরান থেকে তুরস্ক হয়ে গ্রীসে যাওয়ার পরিকল্পনা ছিল তানিলের। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে তীব্র শীতে অসুস্থ হয়ে মারা যাওয়ায় তানিলের সেই স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন।
এদিকে, তানিলের মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন তানিলের মা।
Related News
জাল নথির কারণে নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাল নথিপত্রের বিষয়ে যাচাই-বাছাই জোরদার করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হারRead More
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More



Comments are Closed