বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদ হোসেন (২৫) ও জাবেদ হোসেন (১৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহিদ হোসেন শাহরাস্তি উপজেলার দক্ষিণ নোয়াপড়া হাজী বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে ও জাবেদ হোসেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দাসতিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, কচুয়া উপজেলার রসুলপুর এলাকায় কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাসের সঙ্গে চাঁদপুরগামী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলসহ মরদেহ থানায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
Related News
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪Read More
কুমিল্লায় তাজমিনকে ধানখেতে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাRead More



Comments are Closed