ডলারের দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০০ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডলারের দাম সমন্বয় নিয়মিত কার্যক্রম। বাজার সংগতিপূর্ণ করতে মাঝে মাঝে ডলারের দাম বাড়ানো হয়।
এর আগে, গত ৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল।
এ দিকে, চলতি বছরের ২ জানুয়ারি রপ্তানিকারকদের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০২ টাকা করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশে ডলার সংকট দেখা দেয়। ফলে, দেশের বাজারে ডলারের দাম বাড়তে থাকে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকও ধাপে ধাপে ডলারের দাম বাড়িয়েছে।
এ ছাড়া দেশে চলমান ডলার সংকটে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়তই ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed