গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মারুফ (৩২) এবং একই উপজেলার আলম তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার (১৮)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তারা ঢাকা থেকে মোরসাইকেলে করে মোরেলগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিল। ঘটনাস্থলে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে এবং ঘটনাস্থলেই তারা নিহত হয়। তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed