ঢাকায় নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর মগবাজারের বাসার দরজা ভেঙে শবনম শারমিন (২৮) নামের এক নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর মগবাজারের ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অনলাইন গণমাধ্যম দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, রাতে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, গত মার্চ মাসে তারা ওই বাসাটি ভাড়া নেন। তার স্বামী সাইদুল এশিয়ান টিভিতে কাজ করতেন। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed