৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে সভার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘এখন থেকে প্রতি বছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
‘একই সঙ্গে দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed