Main Menu

বিএনপি নেতা কামালের খুনিদের গ্রেপ্তার দাবীতে সিলেট বিএনপির কর্মসূচী

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন হয়ে এখন গুম-খুনের রাজনীতিতে মেতে উঠেছে। বিএনপির কর্মসূচীতে জনসম্পৃক্ততা দেখে আওয়ামীলীগ বুঝে গেছে তাদের সময় আর বাকী নেই। তাই তারা সারাদেশে ঘুম খুনের রাজনীতি শুরু করেছে। তাদের এমন হীন ষড়নন্ত্রের অংশ হিসেবেই ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা সিলেট জেলা বিএনপি নেতা আফম কামালকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, দীর্ঘ দেড় মাসেরও বেশী সময় অতিবাহিত হলেও কামাল হত্যাকাণ্ডের মুল হোতারা এখনো ধরা ছোয়ার বাহিরে। অভিলম্বে কামালের সকল খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সিলেটবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। হত্যা-নির্যাতন চালিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না।

Manual7 Ad Code

রোববার (২৫ ডিসেম্বর) সকালে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে নিহত সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামালের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি নেতা আফম কামালকে হত্যার পর প্রশাসন কয়েকদিন লোক দেখানো তৎপরতা চালালেও এখন রহস্যজনক কারনে নিরব ভূমিকায় রয়েছে। আমরা কামালের খুনিদের গ্রেফতার দাবীতে দুই দিনের কর্মসূচি ঘোষনা করেছি।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতাএকেএম তারেক কালাম, আজির উদ্দিন, ইসলাম উদ্দিন, আবুল কাশেম, আজীজুর রহমান আজিজ, জসিম উদ্দিন, আফর খাঁন, আলতাফ হোসেন সুমন, রফিকুল ইসলাম শাহপরান, রফিকুল ইসলাম, বাদশাহ আহমদ, জৈইন উদ্দিন, হাজী জাহেদ আহমদ, ফারুক মিয়া, আকবর আলী, সফিক আলী, মাসুক মিয়া, আফসর খান, আজিজ খান সজিব, আমজ হোসেন, আমিনুর রহমান আমিন, গোলাম কিবরিয়া, সামাদ হোসেন, আমিনুল ইসলাম, নুরুল আলম, তারেক আমিন, জালা উদ্দিন, রুস্তম আলী, সাইদুল ইসলাম, কামরুল রানা, কাজী সুমন, মোঃ আলী হীরা প্রমুখ।

সিলেট জেলা বিএনপির দুই দিনের কর্মসূচী
সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দুই দিনের কর্মসূচী ঘোষনা করেছে সিলেট জেলা বিএনপি।

কর্মসূচীর মধ্যে রয়েছে- আগামী ১ জানুয়ারী দুপুর ১২টায় সিলেট জেলা বিএনপি ও সকল উপজেলা-পৌর বিএনপির উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক ও নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং আগামী ৮ জানুয়ারী সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন।

Manual5 Ad Code

উক্ত কর্মসূচী সমূহে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ৬ নভেম্বর সন্ধ্যারাতে নগরীর আম্বরখানা এলাকায় আওয়ামী নামধারী সন্ত্রাসীদের ছুরিকাঘাটে নিহত হন সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code