ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা সম্মেলনের প্রচার মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ৭ম সম্মেলন সফলের লক্ষ্যে ২৩ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির উদ্যেগে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইসলামপুরস্থ কার্যালয় জমায়েত হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর (মেজরটিলা) বাজারে এক সমাবেশ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সভাপতি খোকন মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,জাতীয় ছাত্রদল এর অন্যতম নেতা বদরুল আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজুসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ, বাঁচার মত মজুরি, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু, শ্রমআইনের শ্রমিকস্বার্থ বিরোধী ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, পরিষেবা আইন করে শ্রমিকদের ন্যায়সঙ্গত ধর্মঘটের অধিকার হরণ করার পাঁয়তারার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলার আহবান জানান এবং আগামি ৩০ ডিসেম্বর, শুক্রবার বিকেল ৩টায়, ২নং বার লাইব্রেরী হল, জজকোর্ট এ দলে দলে যোগ দিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পতাকাতলে সংগঠিত হয়ে পুঁজির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির ঐক্যবদ্ধ ও বৃহত্তর আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার প্রত্যয়ে ৭ম সম্মেলনকে সর্বাত্নকভাবে সাফল্যমন্ডিত করার আহবান জানান।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed