Main Menu

সিলেটে জামায়াতের বিশাল গণমিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ন্যায্য অধিকার আদায়, কেয়ারটেকার সরকার পুনর্বহাল এবং আমীরে জামায়াত ও সকল রাজনৈতিক বন্দীর মুক্তিসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটে বিশাল গণমিছিল করেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে গণমিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি সিলেট নগরীর প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, দক্ষিণ জেলা আমীর অধ্যাপক আব্দুল হান্নান, উত্তর জেলা আমীর হাফেজ আনোয়ার হোসাইন খানসহ নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed