সিলেটে ২৬ ডিসেম্বর চিত্রাংকন প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শ্রীহট্ট অখন্ডমন্ডলী সিলেটের আয়োজনে আগামী ২৬ ডিসেম্বর সোমবার নগরের মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল ৩টায় চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হবে। এর আগে বেলা আড়াইটায় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।
প্রতিযোগিতা ৩টি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক-গ্রুপ: শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত (বিষয়: পদ্মফুল), খ-গ্রুপ: চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত (বিষয়: স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব) ও গ-গ্রুপ: সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত (বিষয়: স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মুখমন্ডল)।
এ সংক্রান্ত তথ্য জানতে দেবরাজ বণিকের মোবা: ০১৩১৩-৭৩০৮৪৬, হোয়াইটস অ্যাপ: ০১৯১৫-৪২৭৫৯২ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed