রোটারী ক্লাব অব সিলেট মিউটাউন’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী ক্লাব অব সিলেট মিউটাউন এর উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কতোয়ালপুর গ্রামের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে “রোগ প্রতিরোধ এবং চিকিৎসা” মাসের কর্মসূচীর অংশ হিসাবে মেডিক্যাল ক্যাম্প এর আওতায় সাধারণ চিকিৎসা, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় এই তিনটি প্রজেক্টের মাধ্যমে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী গ্রামের সুবিধাবঞ্চিত গরীব জনগোষ্ঠির মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডা. মো. তানবিরুল আরেফীন আরএফএসএম। তাকে সহায়তা করেন মেডিকেল সহকারী ও নার্সবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দিন আরএফএসএম, পিপি রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচএফ, রোটারিয়ান মো. আমিনুর রহমান শিবলু আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএসএফএম, রোটারিয়ান মো ফারুক আহমদ আরএফএসএম, রোটারিয়ান আনোয়ার হোসেন, রোটারিয়ান বদরুজ্জামান চৌধুরী, ৬নং ইউপি সদস্য জালাল আহমদ, রোটারেক্টর নাজিব আহমেদ অপু সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed