সিলেট জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান’কে স্বাগত জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে আনন্দ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্ব আগামীর সকল আন্দোলন সংগ্রামে সিলেট জেলা ছাত্রলীগ রাজপথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, অপশক্তির ছায়াটুকুও আমরা জনগণের জানমালের উপর আসতে দিবো না। দেশবিরোধী শক্তিরা কোনো নৈরাজ্য করতে চাইলে আমরা তা প্রতিহত করতে তৈরী আছি। বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদল সহ সকল প্রকার অপশক্তি রুখতে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সিলেট জেলা ছাত্রলীগ। বিজ্ঞপ্তি
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed