সিলেটে বিএনপির গণমিছিল শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ সারাদেশে গ্রফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী, কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ২৪ ডিসেম্বর শনিবার বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে গণনিছিল বের করা হবে।
উক্ত গণমিছিলে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি, মহানগরীর সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed