Main Menu

নেত্রকোণা এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “বন্ধুত্বই শক্তি” এই স্লোগানে নেত্রকোণায় এসএসসি ২০০০ ব্যাচ এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে এসএসসি ২০০০ ব্যাচ নেত্রকোণার আয়োজনে চন্দ্রনাথ ডিগ্রি কলেজের মাঠ থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ গোলাম কবির।

অন্যান্যদের মধ্যে ছিলেন জেলার ২০০০ ব্যাচের শিক্ষার্থীরাসহ আরো অনেকে।

পরে কলেজ মাঠে দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share





Related News

Comments are Closed