সুরমা মার্কেটে দুই যুবককে মারধোর, হোটেল ঘেরাও
বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপ ও দুই যুবককে মারধোরের অভিযোগে সিলেট নগরের সুরমা মার্কেটে মেঘনা নামের একটি আবাসিক হোটেল ঘেরাও করেছিলেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হোটেলটি ঘেরাও করে রাখা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই যুবককে হোটেল মেঘনার একদল দালাল ধরে নিয়ে মারধোর করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে একদল যুবক জড়ো হয়ে হোটেলটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঘেরাও করে রাখে।
পরে সংবাদ পেয়ে সিলেট মহানগর পুলিশের একদল সদস্য হোটেলের সামনে উপস্থিত হন। তারা হোটেলটি ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করেও দরজা খোলাতে ব্যর্থ হন।
পরে পুলিশ যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে যুবকরা শান্ত হয়ে ফিরে যান।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ ও ঘেরাওকারীরা নিশ্চিত করেছে।
বিষয়টির ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এর মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed