সিলেটে আজ দিনব্যাপী চাকরিমেলা
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় ৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে সিলেটে চাকরিমেলার আয়োজন করেছে চাকরির তথ্যদাতা শীর্ষ ওয়েবসাইট বিডিজবস ডটকম।
নগরীর আরামবাগ পয়েন্টের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই মেলা। এসব তথ্য জানান বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী।
প্রকাশ রায় চৌধুরী বলেন, করোনা পরবর্তী সময়ে কোম্পানিগুলোতে প্রচুর জনবল প্রয়োজন পড়ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে প্রচুর বেকার থাকা স্বত্তেও কোম্পানিগুলো যোগ্য লোক খুঁজে পাচ্ছেনা।
সিলেটের চাকরি প্রার্থীদের সঙ্গে কোম্পানিগুলোর সংযোগ তৈরি করতে বিডিজবস এই মেলার আয়োজন করছে। সিলেটের স্থানীয় চাকরি বাজার মূলত: হসপিটালিটি এবং স্বাস্থ্যখাতের উপর নির্ভরশীল। মেলায় বিপুল সংখ্যক শেফ, ওয়েটার, হাউজকিপার, নার্স, প্যাথলজিস্ট এবং মেডিকেল টেকনিশিয়ানের সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ কর্মীর অভাব রয়েছে। প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো জনবল নিয়োগের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
কোম্পানিগুলোর সঙ্গে কর্মীদের একটা সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিডিজবস ডটকম এ মেলার আয়োজন করেছে। এ মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা কোম্পানিগুলোর বুথে সিভি জমা দেয়ার পাশাপাশি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কোম্পানি সর্ম্পকে জানতে এবং নিজেদেরকে প্রস্তুত করার বিষয়েও ধারনা পাবেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed