৯ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৯ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। যদিও এখনও তারা সেখানে সমাবেশ করার অনুমতি পায়নি। ইতোমধ্যে ৯ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিলো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বিএনপির সমাবেশের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ রাজধানীর নয়াপল্টনেই হবে। সেখান থেকে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু হবে।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed