সিলেটে পানসী-পাঁচভাইসহ ৪ রেস্টুরেন্টকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের পানসী-পাঁচভাইসহ ৪টি রেস্টুরেন্টকে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে ব্যবসা চালিয়ে যাওয়ায় অভিযোগে এই জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে ব্যবসা চালিয়ে যাওয়ায় অভিযোগে সিলেট মহানগরীর শাহজালাল উপশহর পয়েন্টেস্থ প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে ১ লাখ, দক্ষিণ সুরমার কদমতলিস্থ পানসী রেস্টুরেন্টকে ৩৫ হাজার, পানসী রেস্টুরেন্টের জিন্দাবাজার শাখাকে ৪০ হাজার ও জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট শুনানি শেষে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো.আলমগীর ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক ও হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটওয়ারি উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed