Main Menu

সিলেট মহানগর বিএনপির নিন্দা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার মিছিল থেকে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সাফিন ও মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদলের সদস্য সাব্বির আহমদকে ষড়যন্ত্রমুলক ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

Manual1 Ad Code

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- সরকার সারাদেশে বিএনপির সমাবেশ সমূহে জনসম্পৃক্ততা দেখে দিশেহারা হয়ে গেছে। তাই সমাবেশকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার ন্যায় সিলেটেও ধরপাকড় শুরু করেছে। কোন ষড়যন্ত্রই আাগামী ১৯ নভেম্বরের গণসমাবেশকে আটকানো যাবে না। জনগন সকল অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code