কমলগঞ্জে স্বামীর সঙ্গে অভিমানে বিষপানে গৃহবধু’র আত্নহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন পারভীন বেগম নামে এক গৃহবধু। বুধবার (২ নভেম্বর) রাতে উপজেলার ইসলামপুর ইউপির শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারভীন বেগম ওই গ্রামের রায়হান মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, স্বামী রায়হান মিয়ার সঙ্গে বাগবিতন্ডা হয় পারভীন বেগমের। এতে অভিমান করে বুধবার রাতে বিষপান করে বাড়িতে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed