গোলাপগঞ্জে অপহরণ মামলার আসামি কালন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদির কালনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কাদির কালন গোলাপগঞ্জের ভাদেশ্বর উনিয়নের মৃত মতছিম আলীর পুত্র। সে মৌলভীবাজার আদালতের একটি অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীও। যা মৌলভীবাজারের রাজনগর থানার মামলা নং- ০১(৬)২০১০ ধারা- ৩৬৫/৩৪।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কাদির কালন ও তার সংঘবদ্ধ সহযোগীরা গত ১ অক্টোবর নিজ গ্রাম তেরাপুরের আব্দুছ ছামাদ ছানুর বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা টাকা-কড়ি লুটে নেয় এবং বাড়ির আসবাপত্র ও ফসলাদির ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় বাড়ির মালিক আব্দুছ ছামাদ ছানু বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় আব্দুল কাদির কালনসহ ৬ জনকে এজাহারভুক্ত করে একটি মামলা করেন। যা’ গোলাপগঞ্জ থানার মামলা নং-১৭/২১২।
মামলার অপর আাসামীরা হচ্ছে গোলাপগঞ্জ থানার তেরাপুর গ্রামের মখদ্দছ আলীর পুত্র খালেদ, একই গ্রামের মাতাব আলীর পুত্র আদনান ও আবুল কালাম, তমছির আলীর পুত্র ছায়াদ আলী ছাদ, থানার আমকোনা গ্রামের মুক্তার আলী লাল মিয়ার পুত্র লায়েক আহমদ সহ কয়েকজন।
তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ থানার এসআই মোহাম্মদ লুৎফুর রহমান জানান, মামলার পর থেকে আসামীরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এজাহার নামীয় আসামী আব্দুল কাদির কালনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরো মামলা আছে কি না খতিয়ে দখা হচ্ছে বলেও জানান তিনি।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম মামলা ও আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহRead More
সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েRead More



Comments are Closed