সিলেটে করোনায় বৃদ্ধার মৃত্যু, শনাক্ত ৫
নিজস্ব প্রতিবেদক: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসারত করোনাভাইরাস আক্রান্ত এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মিজানুর রহমান।
তিনি জানান- নিহত নারীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬০ বছর।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১ জন। আর বাকি ৪ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।
এই ৫ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৬৮ হাজার ১৫১ জনে। আর এ পর্যন্ত সিলেটে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫৮১ জন।
এদিকে, শুক্রবারের মৃত্যু নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১ হাজার ২৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৪৩, সুনামগঞ্জে ৭৫ হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৩ জন।
Related News
গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহRead More
সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েRead More



Comments are Closed