মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে বাস ও লরির ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
শনিবার (২২ অক্টোবর) সকালে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল। পথে মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় একটি পণ্যবাহী লরির সঙ্গে সংঘর্ষ হয়।
রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন বার্তা সংস্থা এএনআইকে বলেন, আহত ৪০ জনের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসযাত্রীরা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা।
Related News
জন্মদিনে গাড়িবহর নিয়ে বেরিয়ে হামলার শিকার নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: এবার নিজ দেশেই হামলার শিকার হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজের জন্মদিন উপলক্ষেRead More
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক : চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed