সিলেটে ৩ হাজার মৎস্যজীবী পরিবারকে আর্থিক সহায়তা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার মৎস্যজীবী ও মৎস্যচাষি পরিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও থেকে খাদ্য ও আর্থিক সহায়তা পেয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) এফএওর জরুরি ও পুনর্বাসন কার্যক্রমের বিশেষ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
গত জুন মাসে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা পরিকল্পনা গ্রহণ করে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর পরিস্থিতি বিবেচনা করে এফএও সিলেটের বালাগঞ্জ ও গোয়াইনঘাট, সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলাকে সহায়তার জন্যে নির্বাচন করে।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে ও সহায়তায় এফএওর কর্মকর্তাদের সঙ্গে উপজেলা পর্যায়ের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ দরিদ্র, ঝুঁকিপূর্ণ বন্যা-দুর্গত মৎস্যজীবী ও মৎস্যচাষি পরিবার নির্বাচন করতে সরাসরি জড়িত ছিলেন।
উল্লেখ্য, মোট সুফলভোগীর শতকরা ৫০ ভাগ নারী প্রধান পরিবার নির্বাচন করা হয়।
বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহRead More
সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েRead More



Comments are Closed