সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সিকৃবির শিক্ষা উপকরণ বিতরণ
সিকৃবি সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পাঠশালা একুশের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. তরিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মাহফুজ রব, সহকারী রেজিস্ট্রার সৌরভ ব্রত দাস, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক সায়ীদ ইশতিমাম ও পাঠশালা একুশের সদস্যবৃন্দ।
Related News
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More
সিলেটে নয় মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলতি বছরের প্রথম নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed