গোপালগঞ্জে জালনোটসহ মা-মেয়ে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোপালগঞ্জে জালনোটসহ প্রতারক চক্রের মূলহোতা মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে এক লাখ টাকার একটি জাল টাকার বান্ডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ঢাকার কামরাঙ্গীরচর আশরাফাবাদ এলাকার ‘বি’ ব্লকের শিল্পী বেগম (৪২) ও তার মেয়ে রুমানা আক্তার রানী (২৭)।
গোপালগঞ্জ সদর থানার এসআই জালাল উদ্দীন বলেন, মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় জামান সেন্টারের পাশে যুগল টেলিকম থেকে শিল্পী বেগম ও তার মেয়ে রুমানা আক্তার রানী একটি নাম্বারে ৯৭ হাজার টাকা বিকাশ করেন। পরে ওই বিকাশের দোকানদারকে এক লাখ টাকার জালনোটের একটি বান্ডিল দেন।
দোকানদার দেখতে পান ওপরের এবং নিচের নোট দুটি ব্যতীত সবকটি নোট জাল। পরে দোকানদার মা ও মেয়েকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
সদর থানার ওসি জাবেদ মাসুদ বলেন, ধারণা করছি— প্রতারক চক্রটির জালনোটের ব্যবসা রয়েছে। আটকদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed