অ্যাপের মাধ্যমে জানা যাবে ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের জন্য ‘ডিএল চেকার’ নামে নতুন অ্যাপ গুগল প্লে স্টোরে প্রকাশ করেছে। এই অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি জানা যাবে।
রোববার (৯ অক্টোবর) বিআরটিএর ফেসবুক পেজ থেকে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। সেখানে অ্যাপটির লিঙ্ক (https://play.google.com/store/apps/details?) দিয়ে লেখা হয়, ‘২০২১ সালের জুলাই মাস বা তার পরে যারা ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক দিয়েছেন, তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিংয়ের স্ট্যাটাস জানা যাবে।’
বিআরটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লাইসেন্স প্রত্যাশীদের সুবিধার্থে বিআরটিএর জন্য অ্যাপটি তৈরি করেছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। এর আগে এমন একটি অ্যাপ ছিল, যেটি তৈরি করেছিল বিআরটিএর আগের ঠিকাদার প্রতিষ্ঠান টাইগার আইটি।
ড্রাইভিং লাইসেন্স আসল নাকি নকল তা-ও যাচাই করা যায় এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নম্বর বা বিআরটিএর রেফারেন্স নম্বর ইনপুট দিতে হবে।
বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, আগে টাইগার আইটির একটি ডিএল চেকার অ্যাপ ছিল। তাদের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়েছে। আমাদের নতুন ভেন্ডর প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। তারা এই অ্যাপটি তৈরি করেছে। কারণ, তাদের সঙ্গে আমাদের চুক্তিতেই বিষয়টি ছিল। তাদের অ্যাপটি ডেভেলপ করতে সময় লেগেছে। বর্তমানে অ্যাপটি চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, অ্যাপটি আরও আগেই তৈরি করা হয়েছে। তবে এখন সম্পূর্ণ করে প্রকাশ করা হলো। ২০২১ সালের জুলাই মাসের পর থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য বায়োমেট্রিক দিয়েছেন, তাদের সব তথ্য অ্যাপটিতে পাওয়া যাবে।
Related News
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More



Comments are Closed