Main Menu

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র‌্যালি সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র‌্যালি ও আলোচনা সভা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাওলানা কারী গোলাম মোস্তফা মোহন।

গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবির হোসাইন আল কাদরী। বক্তব্য রাখেন মাওলানা উসমান আলী, মাওলানা আবুল বাশার। উপস্থিত ছিলেন তাসলিম উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন, মোঃ খোকন আহমদ, মাসুদ মিয়া, শিক্ষক নিজাম মিয়া, শিক্ষক ইসলাম উদ্দিন, তুরু মিয়া, আব্দুর রহিম, মোঃ শাহাব, মোঃ মাছুম, মোঃ ইমরান, সুমন আহমদ, শাহজাহান আহমদ, জাবেদ আহমদ, নাজিম উদ্দিন প্রমুখ।

জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র‌্যালি ও আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্যক নবীপ্রেমিক অংশ গ্রহণ করেন। শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিনে তাঁর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে নবী করিম (দঃ)-কে সালাম জানিয়েছেন। মহানবী (দঃ) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌঁছলে মদীনাবাসীগণ সানিয়াতিলবেদা নামক স্থানে জুলুছ মিছিল সহকারে সালাতুসসালাম এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আমরা তাঁরই অনুকরণে মাহে রবিউল আউয়াল মাসে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন করি। বক্তারা বলেন, পবিত্র জশনে জুলুছ আনন্দ র‌্যালি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দ প্রকাশের একটি উত্তম পন্থা মন্তব্য করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed