Main Menu

২ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের মিলনমেলা ভাঙলো

বৈশাখী নিউজ ডেস্ক: ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে সিলেটে আয়োজিত ২ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের মিলনমেলা ভাঙলো।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবের আজ (৩০ সেপ্টেম্বর) ছিল সমাপনী দিন।

বিকাল সাড়ে ৪টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে সমাপনী দিনের পরিবেশনা শুরু হয় যন্ত্রসংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

আবৃত্তিশিল্পী নাফিসা তানজীনের সঞ্চালনায় পরিবেশিত বাউলগান, লোকগান, লোকনৃত্য, মণিপুরী নৃত্য, খাসিয়া নৃত্য, কাঠি নৃত্য, ঝুমুর নৃত্য, পুঁথি পাঠ, আবৃত্তি ও ধামাইল পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগ, একাডেমি ফর মণিপুরী কালচারাল এন্ড আর্টস, খাসি স্টুডেন্ট ইউনিয়ন, শ্রুতি সিলেট, অনির্বাণ শিল্পীগোষ্ঠী, নৃত্যকণা ফেঞ্চুগঞ্জ, জামাল উদ্দিন হাসান বান্না, খোকন ফকির, শামীম আহমদ, পংকজ দেব, নাজমা পারভীন, ইকবাল সাঁই, রাজীব দে চৌধুরী, সৌরভ সোহেল, বিথী রাণী নাথ, পল্লবী দাস মৌ, লিজা রাণী পাল, অর্পিতা রাণী তালুকদার ও শিশুশিল্পী সূর্য্য কর শুভ।

উপস্থিত হাজারো দর্শক উপস্থিতি, উচ্ছ¡াস আর মুহুর্মুহুর করতালিতে প্রশংসিত হয় শিল্পীদের সকল পরিবেশনা। এ জাতীয় আয়োজন নান্দনিক ও স্বপ্নের সোনার বাংলা গঠনে অনন্য ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানে আগত সুধীজন ও দর্শক।

উল্লেখ্য যে, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্সে ২ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

 

 

 

স্বাক্ষরিত
অসিত বরণ দাশ গুপ্ত
জেলা কালচারাল অফিসার
সিলেট
ফোন : ০২৯৯৬৬৩৪৮২৮
ংযরষঢ়ধশধষধংুষযবঃ@মসধরষ.পড়স

 

Share





Related News

Comments are Closed