কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পর্যটকের মোটরসাইকেলের ধাক্কায় অজুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় কোম্পানীগঞ্জ থানা সদর পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, থানা সদর পয়েন্টে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা অজুফা বেগম। এমন সময় মোটরসাইকেল এসে তাকে ধ্বাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ আরো জানায় ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ৪টি মোটরসাইকেলে করে ঘুরতে আসেন কয়েকজন পর্যটক। সেখান থেকে ফেরার পথে কোম্পানীগঞ্জ থানা সদর পয়েন্টে এলে দূর্ঘটনার কবলে পড়ে তারা। এ সময় পর্যটকরাও কিছুটা আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার এসআই আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পর্যটকদের থানা হেফাজতে রাখা হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed