সিলেট ক্লাবে কর্ণফুলী লাউঞ্জ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ক্লাব লিমিটেড এর আধুনিকায়নকৃত রেস্টুরেন্ট কর্ণফুলী উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলী লাউঞ্জ হিসেবে যাত্রা শুরু করে এই রেস্টুরেন্ট ৷ দেশের স্বনামধন্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লি. এর সহযোগী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্ণফুলী পাওয়ার লিমিটেডের স্পন্সর নিয়ে আধুনিকায়ন সম্পন্ন করা হয় ৷
গত বৃহস্পতিবার রাতে সিলেট ক্লাব প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমান এবং বারাকা পাওয়ার লিঃ এর চেয়ারম্যান ও সিলেট ক্লাবের সাবেক উপদেষ্টা ফয়সল আহমদ চৌধুরী যৌথভাবে কর্ণফুলী লাউঞ্জ এর উদ্বোধন করেন। কর্ণফুলী লাউঞ্জ এর উদ্বোধন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মিসফাক আহমদ চৌধুরী মিশু। শুভেচ্ছা বক্তব্য দেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এয়ার কমোডর রিয়াদাদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ আলম, সিলেট জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, এনএসআই যুগ্ম পরিচালক আলমগীর হোসেন, হাসিন আহমেদ, এটিএম সোয়েব, আফজাল রশিদ চৌধুরী, প্রধান উপদেষ্টা মো. হাফিজ আহমেদ।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed