Main Menu

কমলগঞ্জে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ২২ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও খাতা, কলম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী আমেরিকান প্রবাসী হাজী মো. মুজিবুর রহমান সামছুর রহমান এর পক্ষ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, জাহিদুর রহমান রাজু,আহমেদুজ্জান আলম, সালাহ্উদ্দিন শুভ, জাহেদ ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দীন।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code