Main Menu

কমলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার পরিবারে বস্ত্র বিতরণ

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ অর্থায়নে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব বস্ত্রর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা মো.আসিদ আলী।

Manual7 Ad Code

সাইফুল ইসলাম সালমানের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, ইউপি সদস্য মো. মোতাহের আলী, দেবাশীষ চক্রবর্তী শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code